ওমর ফারুক সুমন | ০২:৩৫ এএম, ২০২৪-০৮-২৫
বানবাসী মানুষেরা যাতে কোনভাবেই সাহস না হারায় সে জন্য আমাদের সকলকে তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
তিনি বলেন বন্যা দূর্গত মানুষের জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা আন্তরিকতার কোন ঘাটতি নেই। পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ও কাজ করা হবে বলে জানিয়েছেন পার্বত্য উপদেষ্টা।
শনিবার দুপুরে রাঙ্গামাটির বাঘাইছড়ির বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সহায়তা তুলে দিতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ন সচিব কংকন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার বাঘাইছড়ি সার্কেল মোঃ আব্দুল আওয়াল, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা এফব্লক, মধ্যমপাড়া এলাকা ও উপজেলার কমপ্লেক্সে পুলিশের পক্ষ প্রায় ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited