নিজস্ব প্রতিবেদক | ০১:২৮ পিএম, ২০২৪-০৯-১৯
নাজিম আল হাসান
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রাঙ্গামাটিতে পরিবেশ সুরক্ষা এবং দুর্নীতি বন্ধ করার লক্ষ্যে টিআইবি অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙ্গামাটির উদ্যোগে প্যাকটা প্রকল্পের অধীনে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাঙ্গামাটিতে পরিবেশ নিয়ে কাজ করার জন্য অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে।
বাবুল মারমা কে সমন্বয়কারী এবং রহিমা আক্তার ও হেকমত আলী কে সহ সমন্বয়কারী করে সর্বমোট ষোল সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো: খাইরুল আমিন, মো: সাইমুন ইসলাম, আকাশ চাকমা, অর্কিড চাকমা, মো: এমদাদুল ইসলাম, মো: আব্দুল্লাহ আল মামুন, ডাইনা চাকমা, মো: এইচ.এম. মো: রেজাউল করিম, মো: আব্দুর রহিম, মো: উমর হাছান, মেমাচিং মং, মো: রবিউল ইসলাম ও শ্রেষ্ঠী চাকমা।
এই কমিটি রাঙ্গামাটিতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, কাপ্তাই লেকের দুষণরোধ, পরিবেশ সুরক্ষায় জনসচেতনতামূলক কর্মসূচীসহ নানান বিষয়ে কাজ করবে। নবগঠিত কমিটির সদস্যরা বলেন, পরিবেশ সুরক্ষায় কাজ করার জন্য এটা একটা দারুণ প্লাটফর্ম, এবং সুনাগরিক হিসেবে সমাজের জন্য কাজ করার বিশাল সুযোগ।
কমিটির সদস্যরা পরিবেশ সুরক্ষার পাশাপাশি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
টিআইবি’র ইন্টার্ন মো: ফাইজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা। এছাড়া সভায় সনাক সহ সভাপতি সাগরিকা রোয়াজা, সনাক সদস্য দয়াল কান্তি চাকমা, অঞ্জুলিকা খীসা, রেজাউর রশীদ পাপ্পু, অমলেন্দু হাওলাদার এবং সনাকের পরিবেশ বিষয়ক উপকমিটির আহবায়ক মোহাম্মদ আলী। সভায় এসিজি, ইয়েস এবং বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited