প্রেস বিজ্ঞপ্তি | ১২:২০ এএম, ২০২০-১১-১৯
রাঙ্গামাটিতে কমিউনিটি পর্যায়ে প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনা এবং গর্ভপাত পরবর্তী সেবা বিষয়ক ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে।
বুধবার(১৮ নভেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে(৫ম তলা) পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা ও মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ে (১৮-১৯ নভেম্বর) দুদিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
উদ্বোধনকালে চেয়ারম্যান বলেন, পরিবার পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করে জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি সুস্থ ও সবল জাতি উপহার দেওয়ার জন্য কমিউনিটি পর্যায়ে সচেতনতার মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষকে বুঝাতে হবে, সচেতন করতে হবে। মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে হবে। গর্ভবতী মা যাতে নিয়মিত হাসপাতালে গিয়ে চেক আপ করে এবং হাসপাতালে ডেলিভারী করে এ বিষয়ে কাউন্সেলিং এর মাধ্যমে মানুষকে বুঝানোর পাশাপাশি উদ্বুদ্ধ করতে হবে। তিনি বলেন, বাল্যবিবাহ রোধ করার জন্য উপজেলা, ইউনিয়ন এবং গ্রামে বিভিন্ন সভা, উঠান বৈঠক, ছবি এবং লিফলেটের মাধ্যমে জনগণকে বুঝাতে হবে।
প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক বেগম শাহানওয়াজ, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, সহকারি পরিচালক (সিসি) ডাঃ বেবী ত্রিপুরা, এনজিও সুখী জীবন এর নজরুল ইসলাম, ডিপিও ডাঃ মোহাম্মদ আশিক হাসান এবং এইউএফপিও বিজয় রতন চাকমা।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited