মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ০৯:১৮ পিএম, ২০২৪-১১-১১
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদ্য যোগদানকৃত চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে দূর্নীতিমুক্ত ও জবাবদিহীমূলক পরিষদে গড়ে তোলা হবে বলে দৃড় সংকল্প ব্যক্ত করেছে ।
সোমবার (১১ নভেম্বর) বিকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সদস্যরা ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাত করতে গেলে নব নিযুক্ত পরিষদ চেয়ারম্যান প্রেস ক্লাবের সাংবাদিকদের এ কথা বলেন।
অর্ন্তবর্তীকালীন পরিষদ চয়োরম্যান হিসাবে তিনি এলাকার উন্নয়ন ও দুর্নীতি বিরোধী অবস্থানে থেকে জেলা পরিষদ পরিচালনায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অভিপ্রয়ি ব্যক্ত করেন।।
এসময় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, প্রেস ক্লাবের বর্তমান সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল-হক, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ পুলক চক্রবর্তী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মনসুর আহমেদ, প্রেস ক্লাবের সদস্য যথাক্রমে সুপ্রিয় চাকমা, মিল্টন বাহাদুর, রাজন, দীপ্ত হান্নান, মঈন উদ্দিন বাপ্পি, শাহ আলম, সাংবাদিক মনু মারমাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কৃষিবিদ কাজল তালুকদার আরো বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আমি চেষ্টা করবো শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও পর্যটনের উপর বেশি প্রধান্য দিতে। এই খাতগুলোতে উন্নয়ন ছাড়া আমরা সঠিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো না। এই এলাকার মানুষ যতক্ষণ পর্যন্ত সঠিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং পর্যটনের সুবিধা না পায়, ততক্ষণ রাঙ্গামাটির অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে না। তাই আমি চাই এইসব ব্যাপারে সাংবাদিকরা জোড়ালো ভূমিকা রাখতে আমাকে পরামর্শ দেবে।
আমি সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও কার্যকর পরিষদ পরিচালনা করতে চাই। যাতে করে এলাকার সবাই উপকৃত হয় এবং এলাকার উন্নয়ন ও মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। তিনি বিভিন্ন মিডিয়াকর্মীকে জনকল্যাণের স্বার্থে ভূমিকা রাখার আহবান জানান ।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited