লংগদু প্রতিনিধি | ১২:৪৬ এএম, ২০২০-১১-২১
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেছেন, বর্তমান সরকার পাহাড়ে ব্যাপক উন্নয়নের প্রকল্প নিয়েছে। আর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সরকারের পদক্ষেপগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পাহাড়ের অনুন্নত এলাকাগুতে ব্রিজ, রাস্তা-ঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, ক্যায়াং, গীর্জা সহ যাবতীয় অবকাঠামো নির্মাণ করে উন্নয়ন করা হচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর), সকালে লংগদু উপজেলার কাচালং নদীর উপর নব নির্মিত মাইনীমুখ-গাঁথাছড়া সংযোগ সেতু পরিদর্শণ কালে তিনি এসব কথা বলেছেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা স্ব-স্ত্রীক নৌ-পথে লংগদু উপজেলার গাঁথাছড়া এলাকায় পৌছলে তাঁকে ইউনিসেফ পাড়া কেন্দ্রের কর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। এরপর তিনি সেতু পরিদর্শণ করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ও যুগ্ন সচীব আশীষ কুমরা চৌধুরী, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল আলী সহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন। পরে তিনি পুনরায় রাঙামাটি ফেরত যান। উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া ৮ও ৯ নং ওয়ার্ডের প্রায় দশ হাজার বাসিন্দাদের যাতায়তের সুবিধার্থে পার্বত্য ”ট্টগ্রাম উন্নয়ন বোর্ড ২৩ কোটি টাকা ব্যায়ে কাচালং নদীর উপর প্রায় ৫শত মিটার দৈর্ঘ সেতু নির্মাণ করা হয়। সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ শেষ হওয়ায় পার্বত্য ”ট্টগ্রাম উন্নয়ন বোড চেয়ারম্যান সেতুটি পরিদর্শণ করলেন। বর্তমানে সেতুটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited