প্রেস বিজ্ঞপ্তি | ০১:১৭ এএম, ২০২০-১১-২৪
২৩ নভেম্বর (সোমবার) সকালে পরিষদের এনেক্স ভবনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নানিয়ারচর উপজেলার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্বকর্মসংস্থান প্রকল্প (পাইলট)এর আওতাধীন ৪৫ জন যুব/যুব মহিলাদের গরু ক্রয়ের চেক বিতরণ করেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ত্রিদিব কান্তি দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিষদের হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী, রাঙ্গামাটি সদরের যুব উন্নয়ন কর্মকর্তা এস এ এম নুরুল আবছার, এ্যাডভোকেট মামুন ভূঁইয়া এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বৃষ কেতু চাকমা বলেন, পরিষদ এই প্রকল্পটি রাঙ্গামাটির নানিয়ারচরে পরীক্ষামূলকভাবে শুরু করেছে। দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান নামে প্রবর্তিত প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হলে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি এলাকার মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।
তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে গরু মোটা তাজাকরণ ও সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে মানুষ যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এ উদ্দেশ্যে ৪৫জন উপকারভোগী নিয়ে নানিয়ারচর উপজেলায় এ প্রকল্পের যাত্রা। প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হলে পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায়ও এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি প্রশিক্ষণ নিয়ে গরু পালনের পাশাপাশি বাড়ির আঙ্গিনায় সবজি চাষ, হাঁস-মুরগী পালনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, অনুষ্ঠানে গরু ক্রয়ের জন্য উপকারভোগী ৪৫ জনকে জনপ্রতি ৫২ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited