নিজস্ব প্রতিবেদক | ০৭:৪৯ পিএম, ২০২৫-০৪-১৪
আহমদ বিলাল খান
রাঙ্গামাটি জেলায় অবস্থিত মসজিদ গুলোতে একই সময় পবিত্র জুমআর নামাজ দুপুর দেড়টায় আদায়ের জন্য সকল খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর।
সোমবার (১৪ এপ্রিল) সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের মিলনায়তনে ইফা'র উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা ফিল্ড সুপার ভাইজার মো. পেয়ার আহমদ।
উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর বলেন, বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ করে পথচারী (সফররত মুসল্লিরা) সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা দূরীকরণে দুপুর দেড়টার সময়ে সকল মসজিদে পবিত্র জুমার নামাজ যাতে অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, রাঙ্গামাটি জেলায় অবস্থিত সব মসজিদে দুপুর দেড়টায় পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য মসজিদ পরিচালনা কমিটিসহ সম্মানিত খতিব ও ইমামদের প্রতি আমি এই আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে ভেদভেদী রিসোর্স সেন্টারের সাধারণ কেয়ারটেকার মাওলানা মিরাজ উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা কারাগার রিসোর্স সেন্টারের সাধারণ কেয়ারটেকার মাওলানা মো. আশহাদুল ইসলাম, সদর উপজেলা কার্যালয়ের মডেল কেয়ারটেকার মো. মাহবুব আলম, মডেল কেয়ারটেকার মো. আলমগীর হোসেন, শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. শামসুল আলম, সাধারণ সম্পাদক মাওলানা মো. ওমর আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited