আইয়ুব চৌধুরী | ০৩:২৫ এএম, ২০২৫-০৫-১৫
মোঃআইয়ুব চৌধুরী
"মানসম্মত শিক্ষা নিশ্চিত করি এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) বেলা ১১ টায় রাজস্থলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার শিক্ষা বান্ধব নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। এছাড়াও উপস্থিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শফিপুুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম,রাজস্থলী মডেল স্কুলের প্রধান শিক্ষক ইউছুপ উদ্দিন,আমছড়ার প্রধান শিক্ষিকা জ্যোৎস্না ম্যডাম সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক -শিক্ষিকা ও স্কুল বিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা প্রত্যেক মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় শিক্ষা। প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীদের ফাউন্ডেশন এখান থেকেই প্রতিটি শিক্ষার্থী সর্বোচ্চ অবস্থানে যাওয়ার মধ্যম। সঠিক পরিচর্যা ছাড়া কোন শিক্ষার্থীই সঠিক জ্ঞান অর্জন করতে সক্ষম হবে না। এজন্য প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকাকে কোমলমতি শিক্ষার্থীদের প্রতি অতিদায়িত্বশীল এবং যত্নবান হতে হবে। শিক্ষার্থীরা যাতে ক্লাসে মনোযোগী এবং সৃজনশীল হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
পরে শিক্ষা সাপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্কুলে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited