নিজস্ব প্রতিবেদক | ০২:২৯ পিএম, ২০২৫-০৭-২৪
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পরে খাগড়াছড়ির সাথে সকল প্রকার যানচলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাতভর ভারী বৃষ্টির ফলে বাঘাইহাট সাজেক সড়কের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পরে।
এতে কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় সাজেকে আনুমানিক ৪২৫ জন পর্যটক আটকে গেছে বলে জানা যায়।
এছাড়াও সড়কে মাটি ধসের কারণে দুই পাশে বহু যানবাহন আটকে গেছে। এতে নারী শিশু সহ চরম ভোগান্তিতে পড়ছে অসংখ্য মানুষ। সংবাদ পেয়ে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরাতে কাজ শুরু করেছে।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন সড়কের ৩ টি স্থানে পাহাড়ের মাটি ধসে পরেছে সাথে বড় বড় পাথর ও গাছপালা উপড়ে পরেছে। স্থানীয় মানুষদের মাটি সরানোর কাজে লাগিয়েছি তবে ভারী যন্ত্রপাতি ও বল্ডুজার ছাড়া এসব পাথর গাছপালা সরানো সম্ভব নয়। বিষয়টি সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারকে জানানো হয়েছে।
খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের সাথে যোগাযোগ করা হলে সড়কটি তাদের আওতাভুক্ত নয় বলে জানিয়ে এটি ইসিবির সড়ক বলে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে বলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited