নূর হোসেন মামুন | ০৩:২৫ পিএম, ২০২০-১১-২৬
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বেতন স্কেল, টেকনিক্যাল পদমর্যাদাসহ চার দাবিতে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে কর্মবিরতির পালন করছে স্বাস্থ্য সহকারীরা। কর্মবিরতির ফলে পাহাড়ের ৩৭টি আউটরিচ রুটিন টিকাদান কেন্দ্রের বন্ধ রয়েছে টিকাদান কর্মসূচি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে পাহাড়ের বিভিন্ন কেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী সমবেত হয়ে এ কর্মসূচি পালন করেন।
দাবি পূরণ করে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে মন্তব্য করে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির সা. সম্পাদক পূর্ণ বিকাশ চাকমা, কাপ্তাই হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমলেন্দু চাকমা, কাপ্তাই হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সা. সম্পাদক সনজিত চাকমাসহ আরও অনেকে।
আন্দোলনকারীদের দাবিগুলো হলো- টেকনিক্যাল পদমর্যাদাসহ স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে ১৪তম গ্রেডে উন্নীতকরণ এবং ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের গ্রেডে উন্নীতকরণ। স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের জন্য ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ট্রেনিং চালুকরণসহ ট্রেনিং-পরবর্তী অটো ১১তম গ্রেডে আপগ্রেডেশন। প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য ১ জন, প্রতি পুরনো ওয়ার্ডের জন্য ২ জন স্বাস্থ্য সহকারী নিয়োগ দান এবং স্বাস্থ্য সহকারীদের জব ডেসক্রিপশন তথ্য ব্যবস্থাপনার (এমআইএস) মাধ্যমে স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট নীড়ের পাতায় অন্তর্ভুক্তকরণ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited