নিজস্ব প্রতিবেদক | ০৪:০৩ পিএম, ২০২৫-০৮-১৪
রাঙামাটিতে কারাগারে বীর বাহাদুর (২৯) নামে এক কয়েদির মৃত্যুর হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর খান।
কারাগারের জেলার মজিবুর রহমান মজুমদার জানান, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার পাথরঘাটা এলাকার বাসিন্দা বীর বাহাদুর অসুস্থতা বোধ করলে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বীর বাহাদুর মাদক মামলায় পাঁচ বছর এবং একটি চুরি মামলায় ছয় মাসের সাজা ভোগ করছিলেন।
তিনি আরো জানান, জেলা প্রশাসন থেকে ময়নাতদন্তের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুপুর পর্যন্ত মর্গে নিহতের পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
চিকিৎসক মো. শওকত আকবর জানিয়েছেন, কারাগার থেকে একজনকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ মর্গে রাখা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited