নূর হোসেন মামুন | ০৬:৫৩ পিএম, ২০২০-১১-২৭
রাঙ্গামাটির কাপ্তাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উল্টে ঘটনাস্থলেই রাবানা চাকমা (১৮) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। নিহত কলেজছাত্রী বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ির এলাকার প্রিয়ব্রত চাকমার মেয়ে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া সংলগ্ন পেয়ারা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাইখালীর কারিগরপাড়া ও বাঙ্গালহালিয়ার মাঝামাঝি পেয়ারা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। দ্রুত গতিতে এগিয়ে আসা সিএনজি তার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে রাবানা চাকমা নিহত হয়। গুরুতর আহত অবস্থায় দু’যাত্রীকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করানো হয়। আহতরা বর্তমানে ঝুঁকিমুক্ত রয়েছে বলে হাসপাতালের কর্মরত ডাক্তার জানিয়েছে। আহতরা ইউনিয়নের ভালুকিয়া এলাকার পিতা ও পুত্র বলে জানা যায়। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।
নিহতের চাচা রাজস্থলী উপজেলার সাংবাদিক সাউচিং জানান, আমার ভাতিজা রাবানা রাজস্থলী কলেজ থেকে ইন্টার পাস করছে। তার পরিবার বিলাইছড়ি এলাকায় থাকে। সার্টিফিকেট তুলতে বাঙ্গালহালিয়া এলাকার উদ্দেশ্যে দুপুরে রওনা করে সে। তবে সার্টিফিকেট নেওয়ার আগেই সব স্বপ্ন শেষ করে আমাদের থেকে চিরবিদায় জানিয়েছে সে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited