হাটহাজারী প্রতিনিধি | ০৮:৫৭ পিএম, ২০২০-১১-২৮
চট্টগ্রামের হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ খলিলুর রহমান ভূঁইয়া বেগুনের মাঠ পর্যায়ে ঢলে পড়া রোগটি ক্যান্সারের মতো প্রভাব বিস্তার করে। ফলে কৃষকরা প্রতি বছর মারাত্মক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়। ঢলে পড়া রোগটি মূলত মাটি বাহিত যা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াকে দমন করতে আমাদের বৈজ্ঞানিক কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে পরিবেশ বান্ধব নভেল বেসিলাস তৈরি করেছেন। যা ঢলে পড়া রোগের জন্য অতান্ত কার্যকর। এই নিরাপদ বিষমুক্ত কৃষিবান্ধব উপায়ে বেগুনের ঢলে পড়া রোগ নিয়ন্ত্রণ করতে নভেল বেসিলাস এর প্রয়োগ করে ঢলেপড়া রোগ নিয়ন্ত্রণ করা খুবই সহজ। শনিবার ২৮ নভেম্বর হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যানতত্ত্ব সেমিনার কক্ষে কৃষক প্রশিক্ষণ সেমিনারে এ কথা বলেন।
বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মোক্তাদির আলম এর সভাপতিত্বে বৈজ্ঞানিক সহকারি আলাউদ্দিন আল আজাদের সঞ্চালনায় কর্মসূচির পরিচালক ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ তোফাজ্জল হোসেন রনি নভেল বেসিলাস উপর বিভিন্ন এলাকা থেকে আসা ৩০ জন কৃষকদের মাঝে মুল প্রবন্ধ তুলে ধরেন।
এসময় প্রশিক্ষক হিসেবে অংশনেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জামাল উদ্দিন, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. পানজারুল হক প্রমূখ।অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি একটি প্রতিনিধি দল দুই জন কৃষককের হাতে সার, ইমো অন্যান্য কৃষি সামগ্রী তোলে দেন
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited