আইয়ুব চৌধুরী | ০১:১৩ এএম, ২০২৫-১০-২১
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় অনুমোদনবিহীন বার্নিশের কাজে ব্যবহৃত স্পিরিট রাখার অভিযোগে দুই দোকানিকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলা সদরের বিসমিল্লাহ হার্ডওয়ার ও বণিক এন্টারপ্রাইজ নামের দুটি দোকানে অনুমোদনবিহীন বার্নিশের স্পিরিট রাখার প্রমাণ পাওয়া যায়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ও ৩২(ক) ধারার আওতায় দোকানদারদের দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— বিসমিল্লাহ হার্ডওয়ারের মালিক আব্দুল হামিদ (৪৫) এবং বণিক এন্টারপ্রাইজের মালিক জিকো তনচংগা (২১)।
তাদের প্রত্যেককে নগদ ৫,০০০ টাকা জরিমানা ও একদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে দুপুর ১২টা ৩০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা দণ্ডপ্রাপ্তদের রাঙামাটির উদ্দেশ্যে নিয়ে যান।
অভিযানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited