রাজস্থলী প্রতিনিধি | ০২:০৩ পিএম, ২০২০-০৯-০৬
উপজেলা পর্যায়ে সরকারের সমন্বয়কারী হিসেবে কাজ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত, উপজেলা আইন শৃংখলা রক্ষাকারী কমিটির সভাপতিও তারা। এতে প্রায় ঝুঁকি নিয়ে তাদের কাজ করতে হয়। এর ফলে স্থানীয় পর্যায়ে স্বার্থন্বেষী মহল তাদের ওপর অসন্তুষ্ট হয়। এ নিয়ে বিভিন্ন সময় অপ্রীতিকর ঘটনাও ঘটে।
বিশেষ করে পার্বত্য অঞ্চলের ইউএনওদের মাঠ পর্যায়ে কাজ করার সময় ঝুঁকির মধ্যে পড়তে হয়। সম্প্রতি দিনাজপুর ঘোরাঘাট উপজেলায় নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের ওপর হামলার পর সরকার দেশের সব নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় আনসার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিশেষ সুত্রে জানা যায়, সারা দেশের উপজেলাতেও আনসার মোতায়েন শুরু হয়েছে। আপাতত চার জন করে সশস্ত্র আনসার নিয়োগ দেওয়া হচ্ছে। অপর দিকে নির্বাহী অফিসাররা এখনো উদ্বিগ্ন কেন না দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর বর্বর হামলার পর অনেক ইউএনও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক ঘোড়াঘাটের প্রসংঙ্গ টেনে প্রতিবেদককে বলেন, আগে তো কোন দিন এমন হয়নি। গত কয়েক দিন আগে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলায় নির্বাহী অফিসারকে অর্তকিত ভাবে হামলা করে সন্ত্রাসীরা। ফলে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষনিক ঘোষনা দেন। ঘোষনার পর পর রাজস্থলী উপজেলায় নিরাপত্তার জন্য ৪ জন আনসার প্রেরণ করা হয়েছে। ফলে সার্বক্ষনিক তারা নির্বাহী অফিসারের বাস ভবন ও অফিসের নিরাপত্তা নিশ্চিত করবেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited