হতদরিদ্রদের পাশে বিজিবি: অনুদান ও সেলাই মেশিন বিতরণ


গোলামুর রহমান-লংগদু    |    ০৮:৩৪ পিএম, ২০২৫-১২-১৫

হতদরিদ্রদের পাশে বিজিবি: অনুদান ও সেলাই মেশিন বিতরণ

রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর জোন (৩৭ বিজিবি) পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৫ ডিসেম্বর) রাজনগর জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চিকিৎসা ব্যয়, সন্তানদের লেখাপড়া, ধর্মীয় প্রতিষ্ঠান মেরামত এবং বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত মোট ০৭টি হতদরিদ্র পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এসব অনুদান রাজনগর জোন (৩৭ বিজিবি)-এর পক্ষ থেকে প্রদান করা হয়।

এছাড়াও আত্মকর্মসংস্থানের মাধ্যমে একটি পরিবারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে স্থানীয় বাসিন্দা মোঃ দুলাল মিয়াকে ০১টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় রাজনগর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হাছান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সবসময় পার্বত্য এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।

বিশেষ করে নারী সমাজ ও দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সেলাই মেশিন বিতরণের মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ভবিষ্যতেও রাজনগর জোন (৩৭ বিজিবি) কর্তৃক এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।