নিজস্ব প্রতিবেদক | ০১:১৭ পিএম, ২০২৫-১২-১৮
সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
বৃহস্পতিবার সকালে রামগড় ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার গরুকাটা এলাকায় একটি মেডিক্যাল ক্যাম্প ও মানবিক সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়।
রামগড় উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত দুই শতাধিক দরিদ্র ও অসহায় পাহাড়ি জনগোষ্ঠীর মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় বিভিন্ন রোগের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন ও কার্যক্রমে উপস্থিত ছিলেন রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম। তাঁর সার্বিক তত্ত্বাবধানে কার্যক্রমটি পরিচালিত হয়।
এছাড়াও মানবিক সহায়তার অংশ হিসেবে দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম এবং মেডিক্যাল অফিসার মেজর অতসী দেবনাথ।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম জানান, দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি নিয়মিতভাবে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ভবিষ্যতেও এসব মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited