আইয়ুব চৌধুরী | ০১:১১ পিএম, ২০২৫-১২-২২
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুতুরিয়া পাড়া এলাকায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে কুতুরিয়া পাড়াস্থ একটি পরিত্যক্ত পুরাতন সিনেমা হলের সামনে বান্দরবান-রাজস্থলী সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে চন্দঘোনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।
ঘটনাস্থলে উপস্থিত ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য থুইচিংমং মারমা জানান, ওই বৃদ্ধকে গত দুই থেকে তিন দিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।
তার ধারণা, বৃদ্ধের পায়ে পচন ধরে সংক্রমণজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
চন্দঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ জানান, উদ্ধারকৃত লাশটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
লাশটি মুসলিম বলে ধারণা করায় স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় মুসলিম রীতি অনুযায়ী বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ লাশটির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রেখেছে।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited