আলমগীর মানিক | ০৬:৪৫ পিএম, ২০২৫-১২-২৪
রাঙ্গামাটিতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের ইতিহাস ও ঐতিহ্যের গৌরবোজ্জ্বল ধারক-বাহক, প্রাচীনতম ও পাঠকনন্দিত জাতীয় দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দৈনিক ইত্তেফাকের ৭৩ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাঙ্গামাটি শহরের স্থানীয় একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাকের রাঙ্গামাটি প্রতিনিধি মো. জসিম উদ্দিনের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় ইত্তেফাকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ ও হাবিব আজম, রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস. এম. শামশুল আলম, দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহী, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক, সুজন রাঙ্গামাটি জেলা কমিটির সম্পাদক এম. জিসান বখতেয়ার, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, দৈনিক গিরিদর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক নন্দন দেবনাথ, রাঙ্গামাটি নাগরিক সমাজের প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুন্না, আইয়ুব চৌধুরী, ইন্দ্র দত্ত চাকমা, রাঙ্গামাটির পত্রিকা এজেন্ট প্রার্থনা প্রভা দাশ, রাঙ্গামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী এবং রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের সম্পাদক নুরুল আবছার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে যে নামটি সর্বপ্রথম উচ্চারিত হয়, সেটি হলো ‘দৈনিক ইত্তেফাক’।
সাত দশকেরও বেশি সময় ধরে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হয়ে ওঠা এই পত্রিকা গণতন্ত্র, স্বাধীনতা ও সমাজ পরিবর্তনের নির্ভীক সাক্ষী হিসেবে ভূমিকা রেখে চলেছে।
বক্তারা আরও বলেন, আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন থেকে আধুনিক রাষ্ট্রচিন্তা—সব ক্ষেত্রেই দৈনিক ইত্তেফাকের অবস্থান ছিল দৃঢ় ও অকুতোভয়।
সাংবাদিকতার এই উৎকর্ষতা ও নিরপেক্ষতা বজায় রাখা সহজ নয়, কিন্তু সত্যের পথে অবিচল থেকে ইত্তেফাক প্রমাণ করেছে—একটি পত্রিকা জাতির পথপ্রদর্শক হয়ে উঠতে পারে।
তাঁরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতেও দৈনিক ইত্তেফাক পার্বত্য অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা, পাশাপাশি উন্নয়ন, সংকট ও বঞ্চনার বিষয়গুলো জনসমক্ষে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
একই সঙ্গে সততা, সাহস ও দায়িত্বশীলতার সঙ্গে ইত্তেফাক জাতির সেবায় নিয়োজিত থাকবে বলেও বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সুধীজনেরা দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানান এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited