ওমর ফারুক সুমন | ০৭:০০ পিএম, ২০২৫-১২-২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করা ও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) খাগড়াছড়ি সেক্টরের অধীন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর সার্বিক দিকনির্দেশনায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় জনগণের সঙ্গে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শিয়ালদহ পাড়া বিওপিতে বিওপি কমান্ডারের নেতৃত্বে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
একই দিনে জুপুই পাড়ায় জুপুই বিওপি কমান্ডারের উদ্যোগে পৃথক আরেকটি জনসচেতনতা সভা আয়োজন করা হয়।
আলোচনা সভাগুলোতে বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।
পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি অনুরোধ জানানো হয়।
এ সময় সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রতিবেশী দেশ ভারত থেকে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কিংবা সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সীমান্ত এলাকার সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited