আলমগীর মানিক | ১০:১৯ পিএম, ২০২৫-১২-২৫
রাঙামাটির কাপ্তাই হ্রদে পৃথকভাবে দুটি পর্যটকবাহী বোট দুর্ঘটনার শিকার হলেও সৌভাগ্যক্রমে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার বিকেলে সুবলং ও রাঙামাটি শহর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।
ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি জোনের পুলিশ পরিদর্শক মো: হাসান ইমাম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে চারটার দিকে সুবলং এলাকায় একটি বড় বোটের কারণে একটি ছোট বোটে পানি উঠে যায়।
পরিস্থিতি আঁচ করতে পেরে ওই বোটের পর্যটকরা দ্রুত পাশের আরেকটি বোটে উঠে গেলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
অন্যদিকে বিকেল চারটার দিকে রাঙামাটি শহরের কাছাকাছি কাপ্তাই হ্রদে পাশাপাশি দুটি পর্যটকবাহী বোট চলাচলের সময় আতঙ্কিত হয়ে এক পর্যটক হ্রদে লাফিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে পাশের আরেকটি বোটের সহায়তায় তাকে নিরাপদে উদ্ধার করা হয়।
দুটি ঘটনায় কেউ আহত হয়নি বলে নিশ্চিত করেছে ট্যুরিস্ট পুলিশ।
তবে বারবার এ ধরনের ঘটনা ঘটায় কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিরাপত্তা ও সচেতনতার বিষয়টি নতুন করে সামনে এসেছে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকদের অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার নিশ্চিত করতে হবে, বোট চালকদের প্রশিক্ষণ ও নিয়ম মেনে চলা জরুরি এবং অতিরিক্ত গতি ও পাশাপাশি ঝুঁকিপূর্ণ চলাচল এড়িয়ে চলতে হবে।
পাশাপাশি প্রশাসনের নিয়মিত তদারকি ও পর্যটকদের সচেতন হলেই কাপ্তাই হ্রদে ভ্রমণ আরও নিরাপদ করা সম্ভব।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited