আইয়ুব চৌধুরী | ১২:৫২ পিএম, ২০২৫-১২-২৭
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের পাহাড়ি ছাত্র–ছাত্রী কল্যাণ সমিতি (পাকস)-এর উদ্যোগে রাঙামাটির রাজস্থলী উপজেলা এবং বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে সুবিধাবঞ্চিত পাহাড়ি শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে রাজস্থলী উপজেলায় আয়োজিত এই মানবিক কর্মসূচিতে দ্বিতীয়বারের মতো ছাইখ্যং পাড়া ও মদন কার্বারী পাড়া গ্রামের ৬০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
একইসঙ্গে এলাকার ৫০ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
এছাড়াও বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের গোয়ানছড়ি বৌদ্ধ বিহারের আবাসিক ২৫ জন শিক্ষার্থীর মাঝেও শীতবস্ত্র ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ত্রিরতন চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিংম্রং মৌজার হেডম্যান মংলুসে মারমা।
এসময় আরও উপস্থিত ছিলেন ছাইখ্যং মুখপাড়ার কার্বারী মুইসা অং মারমা, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী শুভাশিষ ভট্টাচার্য, কাপ্তাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা বীর কুমার তঞ্চঙ্গ্যা, গাইন্দ্যা ইউনিয়নের ইউডিসি উদ্যোক্তা নিরন্তর তঞ্চঙ্গ্যা, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পাকসের নেতৃবৃন্দ জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো পাহাড়ি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং অভিভাবকদের মাঝে শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
শিক্ষার আলোয় পাহাড়ি শিশুদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে—এই প্রত্যাশায় সংগঠনটির মানবিক ও সামাজিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited