নতুন আরপিও প্রভাব: দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ, ধানের শীষে প্রার্থিতা নিশ্চিত


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৩৩ পিএম, ২০২৫-১২-২৭

নতুন আরপিও প্রভাব: দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ, ধানের শীষে প্রার্থিতা নিশ্চিত

রাজনৈতিক দলগুলোর নির্বাচনী জোট গঠনে নতুন সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশেষ করে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দল এবং নির্বাচনী জোটে অংশ নিতে চাওয়া দলগুলোর ক্ষেত্রে এর প্রভাব ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে।

নতুন আরপিও অনুযায়ী, জোট করলেও নিবন্ধিত দল হিসেবে প্রার্থীকে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে।

ফলে বিএনপির সঙ্গে জোট করলেও ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকায় কিছু রাজনৈতিক দল তাদের শীর্ষ নেতাদের নিজ দল বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

এই প্রক্রিয়ায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) থেকে বের হয়ে ড. রেদোয়ান আহমদ, দলটির মহাসচিব, কুমিল্লা-৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হয়েছেন।

গত ১ ডিসেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন এবং হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনয়ন পান।

শনিবার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রাশেদ খান, যিনি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হবেন।

এর আগে, ৮ ডিসেম্বর, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম নিজের দল বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দেন।

পরে তাকে লক্ষ্মীপুর-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

নতুন আরপিও প্রভাব, দলীয় বিলুপ্তি ও বিএনপিতে যোগদান—এই সব মিলিয়ে জাতীয় রাজনীতিতে নির্বাচনী কৌশলের