অহিদুল ইসলাম অভি | ০৬:৩৬ পিএম, ২০২৫-১২-২৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুরাদনগর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক।
তিনি জানান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর জাতীয় পরিচয়পত্রের কপি পাঠিয়েছেন।
সেই অনুযায়ী কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
মুরাদনগর থেকেই তিনি নির্বাচনে অংশ নেবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন মিনহাজুল হক।
রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র রেজিস্টার সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এলাকার কলেজ এরিয়া এবং স্থায়ী ঠিকানা হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর গ্রাম উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তখন তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
ইতোমধ্যে ওই আসনে তিনি ভোটার হিসেবেও নিবন্ধিত হয়েছেন এবং এলাকায় প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে কুমিল্লা-৩ আসন থেকে নির্বাচন করার বিষয়ে তাঁর সরাসরি কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, রাজনৈতিক জোট নিয়ে যেকোনো সময় নাটকীয় সিদ্ধান্ত আসতে পারে।
সে কারণেই একাধিক আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে তাঁর কর্মী-সমর্থকরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
যেহেতু তিনি নিজে উপস্থিত ছিলেন না, তাই বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে বিবেচনা করা হয়নি বলেও জানান তিনি।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited