আজগর আলী খান | ১০:৩৬ পিএম, ২০২০-১২-০২
আজ ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি দিবস।বিলাইছড়ি উপজেলা, দীঘলছড়ি সেনাজোন ৬ বীর, অপরাজয়ের উদ্যোগে শান্তিচুক্তি বাস্তবায়নের ২৩ বছর পূর্তি উপলক্ষে এই জোনের আওতাধীন স্থানীয় জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
জানা যায়,বিলাইছড়ি সেনা জোনের ঐকান্তিক প্রচেষ্টায় এই মহতী উদ্যোগের ব্যবস্থা করা হয়।মেজর আখের মাহমুদ জয়ের নেতৃত্বে সম্পূর্ণ সুশৃংখলভাবে স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০.৩০ মিনিটে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দীঘলছড়ি সেনাজোন ৬ বীরের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সেনা জোন কমান্ডার আখের মাহমুদ জয়,দীঘলছড়ি সেনাজোন ৬ বীরের ক্যাপ্টেন সাদমান সাকিব সাদ,১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা উপস্থিত ছিলেন।
উপজাতী এবং বাঙ্গালীদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সেনা জোন সদাসর্বদা নানান রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
জানা যায় যে, দীঘলছড়ি সেনাজোন ৬ বীরের এমন মানবিক উদ্যোগের কারণে কৃতজ্ঞতা ও ভালবাসা জানিয়েছেন সাধারণ মানুষ। করোনা পরিস্থিতিতেও যে সুন্দরভাবে এই ঐতিহাসিক দিনটিকে যথাযথ সম্মান দেয়া যায় তার দৃষ্টান্তমূলক উদাহরণ স্থাপন করেছে দীঘলছড়ি সেনাজোন ৬ বীর বলে মত প্রকাশ করেছেন উপজেলার সাধারণ মানুষ এবং নাগরিক সমাজ।
স্থান ঘুরে দেখা যায়, দীঘলছড়ি সেনাজোন ৬ বীরের সদস্যরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করছেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited