মেহেদী হাসান | ০৯:৩০ পিএম, ২০২৬-০১-২৬
রাঙ্গামাটিতে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, নতুন বই, স্কুল ড্রেস ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের শান্তিনগর বাস টার্মিনাল এলাকায় অবস্থিত ‘স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ’-এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য ও রাঙ্গামাটি শাখার মনিটর আহমেদ ইসতিয়াক আজাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আল হক। উদ্বোধক হিসেবে ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদ সিদ্দিক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শোয়েব খান ফাহিম, দপ্তর সম্পাদক মঈন উদ্দিন, স্কুল শিক্ষিকা শিরিন আক্তার ও জেসমিন, অভিভাবকবৃন্দ এবং অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
প্রধান অতিথি আনোয়ারুল আল হক বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি করা একটি মহৎ উদ্যোগ। স্বপ্নযাত্রী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে যে মানবিক কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।”
উদ্বোধক ও প্রধান আলোচক মো. হাবিব আজম বলেন, “শিক্ষা হলো সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।
যেসব শিশু আর্থিক বা সামাজিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষা থেকে পিছিয়ে পড়ে, তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
স্বপ্নযাত্রী ফাউন্ডেশন শুধু বই বা পোশাক বিতরণ করছে না, তারা শিশুদের স্বপ্ন দেখার সাহস দিচ্ছে।
রাঙ্গামাটির শান্তিনগর এলাকায় দীর্ঘ ৮ বছর ধরে ‘স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ’ পরিচালনার মাধ্যমে এই সংগঠন যে নিরলস শ্রম ও নিষ্ঠার পরিচয় দিয়েছে, তা সত্যিই অনুকরণীয়।
সরকার ও সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা প্রয়োজন।”
উল্লেখ্য, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখা একটি সরকারি নিবন্ধনভুক্ত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
দীর্ঘদিন ধরে সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান, খাদ্য সহায়তা, ঈদ বস্ত্র বিতরণ এবং শিশুদের মানসিক বিকাশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, নতুন বই, স্কুল ড্রেস ও বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয় এবং তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited