মেহেদী হাসান | ০৮:১৯ পিএম, ২০২৬-০৩-১২
রাঙ্গামাটি শহরের কাঠালতলী জামে মসজিদে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজমের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে মো. হাবীব আজম বলেন, পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।
তিনি সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
পাশাপাশি তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালতলী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, কাঠালতলী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. তারেক আহমেদ, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক বেলাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মো. নাসির উদ্দিন, এম কামাল উদ্দিন আকাশ, সাজ্জাদ হোসেন রহিম, রাশেদুল ইসলাম রনি, হিল সার্ভিসের সাধারণ সম্পাদক মাসুদ রানা রুবেল, হিলফুল ফুযুল যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো. ওমর মোরশেদ, বর্তমান সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ইশানসহ সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরতুল আলহাজ্ব আল্লামা নূরুল কবির রিজভী।
ইফতার মাহফিলে এলাকার মুসল্লি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited