আইয়ুব চৌধুরী | ১০:০১ পিএম, ২০২৬-০৩-১৩
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বাঙ্গালহালিয়া ইউনিয়নের পাথরবন পাড়া, শফিপুর ও ডাকবাংলা পাড়াসহ বিভিন্ন এলাকার প্রায় ১৭০ জন অসহায় নারী-পুরুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল লুঙ্গি, শাড়ি এবং চিকিৎসা সেবার জন্য নগদ অর্থ সহায়তা।
এসময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঈদ উপহার বিতরণকালে মোঃ বাবলু মিয়া বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।
সামর্থ্যবান সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তাহলে সমাজে দুঃখ-দুর্দশা অনেকটাই কমে যাবে।
তিনি আরও বলেন, মানুষের কল্যাণে বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
এসময় বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য বাবলু মিয়ার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আশা প্রকাশ করে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তিরাও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা অসহায় পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited