অহিদুল ইসলাম অভি | ১১:১২ পিএম, ২০২৬-০৩-১৯
পার্বত্য জেলা বান্দরবান-এ আবারও বেপরোয়া গতির কারণে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাচুর্য চৌধুরী নামে এক যুবক।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত যুবকটি এলাকায় নিয়মিত মোটরসাইকেল চালাতেন এবং মাঝে মধ্যে বাইক স্টান্ট (বাইক স্ট্যান্ড) করতেন। তিনি প্রায়ই বিভিন্ন মডেলের মোটরসাইকেল নিয়ে ঝুঁকিপূর্ণভাবে দ্রুতগতিতে চলাচল করতেন, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিনও তিনি অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে মুহূর্তের মধ্যেই সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তবে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এবং ঝুঁকিপূর্ণ স্টান্ট বন্ধে কঠোর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited