বাঘাইছড়িতে ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত


ওমর ফারুক সুমন    |    ০৮:১০ পিএম, ২০২৬-০৩-২২

বাঘাইছড়িতে ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে এক ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ মার্চ) বেলা সাড়ে ১২টায় কাচালং সরকারি কলেজ অডিটোরিয়ামে এই সুধী সমাবেশের আয়োজন করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপের দেওয়ানের একান্ত সহকারী সচিব মো. আল আমিন, কাচালং সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, সাবেক মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ।

বক্তারা বলেন, বাঘাইছড়ি উপজেলাকে একটি শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়নশীল উপজেলায় রূপান্তর করা সবার দায়িত্ব।

এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।