মাহাদি বিন সুলতান | ০৬:৫৪ পিএম, ২০২৬-০৩-২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
একইসঙ্গে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ তৌফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামাল, হার্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মোঃ জুবাইদুর রহমান ভাষানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেনজির আলম সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান এবং সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে দিবসটির সূচনায় আনুষ্ঠানিকভাবে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
পরে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ এবং বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited