অহিদুল ইসলাম অভি | ০৪:২৯ পিএম, ২০২৬-০৬-২২
দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) এর রাঙামাটি সদর উপজেলা বোর্ডের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে ইকবাল খন্দকার তানভীর সভাপতি (President) এবং সুমাইয়া আফরিন সাধারণ সম্পাদক (General Secretary) হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া মো. মাহিম অর্থ সম্পাদক (Finance Secretary), মেহরাজ হোসেন আলভি মানবসম্পদ সম্পাদক (Human Resources Secretary) এবং নাদিম আল মাহমুদ প্রকল্প সম্পাদক (Project Secretary) হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা যুবসমাজকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার পাশাপাশি শিক্ষা, পরিবেশ, দুর্যোগ মোকাবিলা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের সদস্যরা মনে করেন, নতুন নেতৃত্বের হাত ধরে রাঙামাটি সদর উপজেলা VBD ভবিষ্যতে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited