প্রেস বিজ্ঞপ্তি | ০৬:০১ পিএম, ২০২০-১২-১৩
বন্দুক ভাঙ্গা ইউনিয়নে রঙচঙ্যা ক্লাবের আয়োজনে ৪৯তম মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে অনূর্ধ ১৪ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।১২ ডিসেম্বর (শনিবার) সকালে রাঙ্গামাটি সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নে রঙচঙ্যা ক্লাবের আয়োজনে ৪৯তম মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে অনূর্ধ ১৪ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকার দেশের অন্যান্য জেলার ন্যায় রাঙ্গামাটি জেলার অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, কৃষিসহ সকল বিষয়ে উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মানুষের মত মানুষ হয়ে টিকে থাকার একমাত্র পথ হলো শিক্ষা। এর পাশাপাশি খেলাধুলা, গান-বাজনা একজন মানুষকে সামাজিক এবং সাংস্কৃতিকভাবে আদর্শবান সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
অনুষ্ঠানের পরে তিনি ভার্বোচাব বন বিহার ও বন্দুক ভাংগা উচ্চ বিদ্যালয় পরির্দশন করেন। এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সদস্য সবির চাকমা, নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, বন্দুকভাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অটন চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited