নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৩ পিএম, ২০২৬-০৮-০৪
গণঅধিকার পরিষদ (জিওপি) রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার অধীন লংগদু উপজেলা কমিটির ৩৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) জেলা শাখার সভাপতি কল্যাণ চাকমা ও সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান রোমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে নেশন চাকমা, সাধারণ সম্পাদক হিসেবে মো. আব্দুল ছাত্তার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজলা চাকমা দায়িত্ব পেয়েছেন।
এছাড়া সহ-সভাপতি হিসেবে আশাদুল ইসলাম ও স্বপন চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক তনেকা চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ আল আমিন ও মো. আবু সাঈদ, প্রচার সম্পাদক মো. আমির হোসেন, সহ-প্রচার সম্পাদক অসীম কুমার শীল, দপ্তর সম্পাদক মো. ছাবির হোসেন খান, সহ-দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল হামিদ মাহিন, সহ-অর্থ সম্পাদক আব্দুর রহমান, নারী বিষয়ক সম্পাদক জয় চাকমা এবং সহ-নারী বিষয়ক সম্পাদক মোছা. রাবিয়া খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই আংশিক কমিটি আগামী এক বছর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।
জেলা শাখার সভাপতি রুনেল চাকমা ও সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান রোমান নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণ করতে গিয়ে পানিতে ডুবে কাজল দাস (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে...বিস্তারিত
আজগর আলী খান : রাজস্থলী প্রতিনিধি: সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয়ের বিষয়টি পর্যালোচনা করে রাঙাম...বিস্তারিত
আলমগীর মানিক : দীর্ঘ তিন মাস ১৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে রাঙামাটির কাপ্তাই হ্রদে। সোমবা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে লংগদু উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মো. হারুন চৌধুরীকে (৬৫) গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পাহাড়ি ঢল, টানা বর্ষণ আর পাহাড়ধসে বিপর্যস্ত রাঙামাটি। কোথাও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব পরিবার, কোথাও ফস...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে দুর্যোগকালীন ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তার চাল নিতে উপচেপড়া ভিড়ের সৃষ্টি হয়েছে।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited