আলমগীর মানিক | ০৭:৪০ পিএম, ২০২৬-০৯-০৬
দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাঙামাটিতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
চিকিৎসাসেবার পাশাপাশি এ উদ্যোগে পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তাও তুলে ধরা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি সদর জোনের উদ্যোগে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত।
দিনব্যাপী আয়োজনে দুর্গম এলাকার অসহায় ও দুস্থ নারী, পুরুষ ও শিশুসহ শত শত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ক্যাম্পে রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যা পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
দূরবর্তী পাহাড়ি এলাকায় বসবাসকারী অনেক মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চিকিৎসাকেন্দ্রে যেতে হয়। ফলে স্থানীয় পর্যায়ে এ ধরনের চিকিৎসা ক্যাম্প তাদের জন্য স্বস্তির সুযোগ তৈরি করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
দুর্গমতা ও দূরত্বের কারণে যারা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন, তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ ধরনের উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান।
তাদের মতে, দুর্গম এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ করে অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারগুলোর জন্য এ ধরনের আয়োজন সরাসরি উপকার বয়ে আনে।
স্থানীয়দের ভাষ্য, চিকিৎসার পাশাপাশি পাহাড়ি-বাঙালি সবার অংশগ্রহণে আয়োজিত এ ধরনের কর্মসূচি পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বাড়াতেও ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীন চাকমা, ইউপি সদস্য রিটন বড়ুয়া, মাবিকছড়ি বাজার সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম সগির, সাপছড়ি যুবদলের সভাপতি আব্দুল বাছা, সমাজ কমিটির সদস্য মো. জাহাঙ্গীরসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ-কে উষ্ণ অভ্যর্থনা...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করা, নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে দক...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ...বিস্তারিত
আলমগীর মানিক : দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাঙামাটিতে দিনব্যাপী বিনামূল্য...বিস্তারিত
আলমগীর মানিক : দুর্গম পাহাড়ি জনপদে অসুস্থ শিশু কিংবা প্রসূতি মায়ের জরুরি মুহূর্ত; হাতের কাছে চিকিৎসক বা হাসপাতা...বিস্তারিত
আলমগীর মানিক : হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে প্রযুক্তিনির্ভর পুলিশের কার্যক্রমে বড় ধরনের সাফল্য পেয়েছে রাঙা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited