অহিদুল ইসলাম অভি | ১১:৪০ পিএম, ২০২৬-০৯-১৭
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের অঙ্গসংগঠন এপেক্স ক্লাব অব রাঙামাটির উদ্যোগে ডিনার মিটিং এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঙামাটি চেম্বার অব কমার্সের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও এপেক্স শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব রাঙামাটির সভাপতি এপে. শাব্বির আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর এপে. বদিউল আলম।
এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার এম বেলাল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও এপেক্সিয়ান অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সদস্য ও এপেক্স ক্লাব অব রাঙামাটির আইপিপি এপেক্সিয়ান শাশ্বত চাকমা রিঙ্কু, সদস্য এপেক্সিয়ান নন্দিতা দাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল অ্যাকশন ডিরেক্টর এপেক্সিয়ান ওমর ফারুক, ডিস্ট্রিক্ট-৩ ট্রেজারার ও সাবেক সভাপতি এপে. আলী বাবর, ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি এপে. নিজাম উদ্দিন এবং সাবেক সভাপতি এপে. আবুল মনসুর ওবায়দুল্লাহ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথি দীপন তালুকদার দীপু বলেন, এপেক্স ক্লাব দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের মানবিক ও সামাজিক কাজে সম্পৃক্ত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাঙামাটির মানুষের কল্যাণে জেলা পরিষদ এবং এপেক্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন সমন্বিতভাবে কাজ করলে এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে। মানুষের সেবায় আমরা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানাই।
অনুষ্ঠানে বক্তারা এপেক্স ক্লাবের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন এবং রাঙামাটির মানুষের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বহুল গুরুত্বপূর্ণ বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়ক প্রশস্তকরণ ও মান উন্নয়...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসান কর্মদক্ষতা, সততা, নিষ্ঠ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : শিশুদের স্বাস্থ্য, ব্যক্তিগত নিরাপত্তা ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে রাঙামাটির কাপ্তাই উপজেল...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারের অভিযোগে তিনজন, মাদক সেবনের অভিযোগে ত...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বিলাইছড়ি প্রতিনিধি, রাঙামাটির বিলাইছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের ২৯ বীরের উদ্যোগে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited