বিলাইছড়ি প্রতিনিধি | ০১:২২ এএম, ২০২৬-০৯-১৮
বিলাইছড়ি প্রতিনিধি, রাঙামাটির বিলাইছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের ২৯ বীরের উদ্যোগে আয়োজিত দুই সপ্তাহব্যাপী মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত। এছাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ও নার্সসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত জনবলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় স্থানীয় পর্যায়ে দক্ষতা ও সচেতনতা বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই ২৯ বীর, বিলাইছড়ি জোন, রাঙামাটি রিজিয়নের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে মাতৃ ও শিশুস্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, জরুরি পরিস্থিতিতে প্রাথমিক করণীয় এবং মৌলিক নার্সিং সেবা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়েছে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণ শেষ হলেও মানুষের কল্যাণে কাজ করার দায়িত্ব শেষ হয়নি। অর্জিত জ্ঞান নিজ নিজ এলাকায় কাজে লাগিয়ে গর্ভবতী মা ও নবজাতকের পরিচর্যায় সহযোগিতা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রোগীকে দ্রুত উপযুক্ত স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্টদের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ২১ জন নারী প্রশিক্ষণার্থীকে নিয়ে দুই সপ্তাহব্যাপী এ মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বহুল গুরুত্বপূর্ণ বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়ক প্রশস্তকরণ ও মান উন্নয়...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসান কর্মদক্ষতা, সততা, নিষ্ঠ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : শিশুদের স্বাস্থ্য, ব্যক্তিগত নিরাপত্তা ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে রাঙামাটির কাপ্তাই উপজেল...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারের অভিযোগে তিনজন, মাদক সেবনের অভিযোগে ত...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বিলাইছড়ি প্রতিনিধি, রাঙামাটির বিলাইছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের ২৯ বীরের উদ্যোগে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited