অহিদুল ইসলাম অভি | ০৭:১৯ পিএম, ২০২৬-০৯-২৩
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক-সংক্রান্ত অভিযোগে ছয়জন এবং সিআর গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদক কারবারের অভিযোগে গ্রেফতার চারজন হলেন সাইদুল মোল্লা (৩৮), মো. তৌহিদুল ইসলাম (৪১), মনির হোসেন (২৮) ও রায়হান চৌধুরী শামীম (৪০)।
সাইদুল মোল্লা ঢাকার শ্যামপুর থানার সাবেক মেম্বার, অলুর বাড়ী, নতুন ওয়াসা রোড এলাকার বাসিন্দা। তার বর্তমান ঠিকানা হিসেবে রাঙামাটির বরকল থানাধীন কটকটিছড়ির মোহাম্মদপুরের বোটের কর্মচারী হিসেবে উল্লেখ করেছে পুলিশ। মো. তৌহিদুল ইসলাম রাঙামাটি শহরের তবলছড়ি অফিসার্স কলোনি এলাকার বাসিন্দা। মনির হোসেন রাঙামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চম্পকনগর এলাকার এবং রায়হান চৌধুরী শামীম ঢাকার বাংলা বাজার এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া মাদকসেবনের অভিযোগে লিটন চাকমা (৩৫) ও রিকেল চাকমা (২৮) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। লিটন চাকমার বাড়ি রাঙামাটি শহরের হাসপাতাল রোডের রোমান স্টুডিও সংলগ্ন এলাকায় এবং রিকেল চাকমার বাড়ি নোয়ামনি পাড়ায় বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, সিআর গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মো. ইলিয়াছ (৪১) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি রাঙামাটি সদর থানাধীন তবলছড়ি নিচের বাজার এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য, গ্রেফতার সাতজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
আলমগীর মানিক : রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে সামান্য বৃষ্টি হলেই পানি ঢুকে পড়ায় চর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রাঙামা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. হান্নান মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২৩ স...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : দুর্গম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও আদালতের গ্রেফতারি পরোয়ান...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি জেলা শিক্ষা অফিসের সীমানা দেয়ালে অশ্লীল ও কুরুচিপূর্ণ একটি লেখা ঘিরে তৈরি হয়েছে অস্বস্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited