মেহেদী হাসান | ০৮:১৬ পিএম, ২০২৬-০৯-২৪
স্বপ্নে হোক সূচনা, সাধনায় হোক পূর্ণতা’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজে একাদশ শ্রেণির (শিক্ষাবর্ষ ২০২৬-২৭) নবীন বরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
একই সঙ্গে কলেজের সঙ্গে সংশ্লিষ্ট গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতবুনিয়া কলেজের নির্বাহী কমিটির সভাপতি মিজ মৈত্রী চাকমা।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য পাইচিং মং মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক চৌধুরী, রাঙামাটির বিএনপির উপদেষ্টা মো. ছৈয়দুল আলম এবং কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাজাই মং মারমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতবুনিয়া কলেজের নির্বাহী কমিটির দাতা সদস্য এম.এ. মনসুর। স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জোসেফ চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে মিজ মৈত্রী চাকমা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একাদশ শ্রেণি উচ্চশিক্ষার পথে শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
এই সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে গেলে ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের গড়ে তুলে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখাই প্রকৃত শিক্ষার লক্ষ্য।
বেতবুনিয়া কলেজের নবীন শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা ও সাফল্যের স্বাক্ষর রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ এবং গুণীজনদের সংবর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীà...বিস্তারিত
মেহেদী হাসান : স্বপ্নে হোক সূচনা, সাধনায় হোক পূর্ণতা’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটির কাউখালী উপজেলার বেতà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে কোতোয়ালি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক বিশেষ অভিযানে মাদক কারবারের অভিযোগ, মাদ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. হান্নান মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২৩ à...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে সামান্য বৃষ্টি হলেই পানি ঢুকে পড়ায় চরà...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রাঙামাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited