বিলাইছড়ি প্রতিনিধি | ০২:১৪ এএম, ২০২৬-০৯-২৮
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬’ উপলক্ষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের অংশগ্রহণে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিলাইছড়ি উপজেলায় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২৭ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলমান এই প্রশিক্ষণে মাঠপর্যায়ে জরিপ কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও মানসম্মতভাবে পরিচালনার লক্ষ্যে সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বোয়ালখালী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মোমেন খান।
এছাড়া উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিসংখ্যান অফিস, বাগেরহাটের পরিসংখ্যান তদন্তকারী মো. আইনুল হক, বিলাইছড়ি উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের জুনিয়র পরিসংখ্যান সহকারী জিল্লুল করিম ছিদ্দিকী, বিলাইছড়ি উপজেলা পরিসংখ্যান অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজাররা।
প্রশিক্ষণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা, আর্থসামাজিক অবস্থা, জীবনযাত্রার মান, শিক্ষা, স্বাস্থ্য, পেশা, আয়-ব্যয়, বসতবাড়ি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।
পাশাপাশি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় প্রশ্নমালা যথাযথভাবে পূরণ, তথ্যের নির্ভুলতা যাচাই এবং সংগৃহীত তথ্য সংরক্ষণের বিভিন্ন দিকেও অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য এবং হালনাগাদ তথ্য সংগ্রহের লক্ষ্যেই এই জরিপ পরিচালনা করা হচ্ছে। জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান, আর্থসামাজিক বাস্তবতা এবং তাদের বিভিন্ন প্রয়োজন ও চাহিদার একটি বাস্তবসম্মত চিত্র তুলে ধরতে সহায়ক হবে।
তারা আরও জানান, এই তথ্য ভবিষ্যতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য নিরসন এবং তাদের জন্য কার্যকর উন্নয়ন পরিকল্পনা ও নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ জরিপ ২০২৫ প্রকল্প’-এর আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
তিন দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা নির্ধারিত এলাকায় মাঠপর্যায়ে জরিপ কার্যক্রম পরিচালনা করবেন।
এই প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং জরিপের তথ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্র আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬’ উপলক্ষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকা...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে ১০ দিনব্যাপী পর্যটন ও উদ্যোক্তা মেলা শুরু। রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে রোববার (২৮ সেà¦...বিস্তারিত
আলমগীর মানিক : কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক কারবারিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পু...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নে সরকারের দেওয়া ‘গ্যাস খাতের সংকট উৎস থেকে উত্তরণের পথে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক ধারায় সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited