বিলাইছড়ি প্রতিনিধি | ০২:০৭ পিএম, ২০২৬-১০-১২
বিলাইছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বিলাইছড়ি জোন (২৯ বীর)-এর উদ্যোগে স্থানীয় দুর্গাপূজা উদযাপন কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একই সঙ্গে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি।
রোববার (১১ অক্টোবর ২০২৬) দীঘলছড়ি আর্মি ক্যাম্পে স্থানীয় দুর্গাপূজা উদযাপন কমিটির হাতে পূজা উদযাপনের জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় জোন কমান্ডার পূজার সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন এবং আয়োজনের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
আর্থিক সহায়তা পেয়ে দুর্গাপূজা উদযাপন কমিটির সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, এ ধরনের সহযোগিতা স্থানীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দুর্গাপূজা উদযাপনে এ সহযোগিতা স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
নাজিম আল হাসান : আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী à¦...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বিলাইছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বিলাইছড়ি জোন (২৯ বীর)-এর উদ্যোগে স্থানীয় দুর্গাপূজা উদযাপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে জ্বালানি তেল বিক্রিতে পরিমাপসংক্রান্ত অনিয়মের দায়ে দুটি ফিলিং স্টেশনক...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির নতুন জালিয়াপাড়ায় শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির পরিচালনা à¦...বিস্তারিত
নাজিম আল হাসান : পার্বত্য চট্টগ্রামে দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাঙামাটিতে ২১ জন প্à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে যাতায়াতের সড়কে অনির্দিষ্টকালের অবরোধ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited