অহিদুল ইসলাম অভি | ০৩:৩০ পিএম, ২০২৬-১০-১৪
রাঙামাটি শহরের আসামবস্তি–তবলছড়ি সড়কের বেহাল অবস্থা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালক ও স্থানীয় বাসিন্দারা। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা এ অবরোধ কর্মসূচি চলে।
চালক ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত ও খানাখন্দের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে চালক ও যাত্রীদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। দীর্ঘদিন ধরে সড়কটির এমন অবস্থা চললেও কার্যকর সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
সিএনজি চালক নজরুল ইসলাম রাজিব বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছি। সড়কের বিভিন্ন স্থানে গর্ত থাকায় যানবাহন চালানো কঠিন হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনদুর্ভোগ কমাতে দ্রুত রাস্তাটি মেরামত করা জরুরি।”
স্থানীয়দের ভাষ্য, সড়কটির কয়েকটি অংশ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। এর মধ্যে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-সংলগ্ন এলাকা থেকে স্বর্ণটিলা কবরস্থান-সংলগ্ন সড়ক এবং আসামবস্তি নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে প্রাণিসম্পদ অধিদপ্তর পর্যন্ত অংশ উল্লেখযোগ্য।
তাঁদের দাবি, প্রতিদিন এ সড়ক দিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, পর্যটকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। ফলে সড়কের বেহাল অবস্থার কারণে তাঁদের নিরাপদ যাতায়াত বিঘ্নিত হচ্ছে।
অবরোধে অংশ নেওয়া চালক ও বাসিন্দারা সড়কটির ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেভাগেই সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ পরিস্থিতিতে জনদুর্ভোগ কমানো এবং যানবাহন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
তবে সড়কটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, হেডম্যান, কারবারি ও যুব নেতৃবৃন...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি শহরের আসামবস্তি–তবলছড়ি সড়কের বেহাল অবস্থা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন সিএনà¦...বিস্তারিত
মেহেদী হাসান : ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাঙ্গা...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটি পার্বত্য জেলা কমিউনিটি পুলিশিং কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জীবনে সাফল্য অর্জনের প্রত্যাশা সবারই থাকে। তবে সেই পথে বাধা, ভুল সিদ্ধান্ত কিংবা প্রত্যাশিত ফল না ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited