অহিদুল ইসলাম অভি | ১০:৩৯ পিএম, ২০২৬-১০-১৪
রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, হেডম্যান, কারবারি ও যুব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দিঘলছড়ি আর্মি ক্যাম্পে আয়োজিত এ সভায় এলাকার সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সভায় মোট ১০৫ জন অংশ নেন।
সভায় বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি উপস্থিত ব্যক্তিদের সঙ্গে এলাকার বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। আসন্ন দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবকে সামনে রেখে সব সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় এলাকার স্থিতিশীলতা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং যেকোনো পরিস্থিতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জোন কমান্ডার।
সভায় স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথাও শোনেন তিনি। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনসম্পৃক্ততামূলক উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে স্থানীয় জনগণের পাশে থাকা এবং এলাকায় শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও যুবসমাজের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছে বিলাইছড়ি জোন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, হেডম্যান, কারবারি ও যুব নেতৃবৃন...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি শহরের আসামবস্তি–তবলছড়ি সড়কের বেহাল অবস্থা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন সিএনà¦...বিস্তারিত
মেহেদী হাসান : ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাঙ্গা...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটি পার্বত্য জেলা কমিউনিটি পুলিশিং কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জীবনে সাফল্য অর্জনের প্রত্যাশা সবারই থাকে। তবে সেই পথে বাধা, ভুল সিদ্ধান্ত কিংবা প্রত্যাশিত ফল না ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited