মেহেদী হাসান | ১০:৪১ পিএম, ২০২৬-১১-০১
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পালবার লিং সেন্টার বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
রোববার (১ নভেম্বর) বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে এ দানোৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ২৯৯ নম্বর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ভদন্ত দেবানন্দ মহাথের। সভাপতিত্ব করেন প্রজ্ঞাবারিধি অধ্যাপক ভদন্ত সুমেধানন্দ মহাথের।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী মৈত্রী দেওয়ান, বিলাইছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ, ভদন্ত বিপস্সী মহাথের, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম ফকির, সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, এবং পালবার লিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও বাজার সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দেবতিষ্য ভিক্ষু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখব। এ সময় তিনি সংসদ সদস্য হিসেবে দানোৎসবের আয়োজনে ২৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।
ধর্মীয় সম্প্রীতি, মৈত্রী ও মানবকল্যাণের বার্তা নিয়ে আয়োজিত এ কঠিন চীবর দানোৎসবে বৌদ্ধ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও দানীয় কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited