মেহেদী হাসান | ১২:৫৬ এএম, ২০২৬-১১-২০
বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়াও থামাতে পারেনি ধর্মীয় আবেগ ও পুণ্য লাভের প্রত্যাশা। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করলেও রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে শুরু হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন ৫০তম সুবর্ণজয়ন্তী দানোত্তম কঠিন চীবর দানোৎসব।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল থেকেই হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে বিহার প্রাঙ্গণ। উৎসবকে কেন্দ্র করে পুরো রাঙামাটি শহরজুড়েও বিরাজ করছে উৎসবের আমেজ।
দুই দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বৌদ্ধ ভিক্ষু সংঘের কাছে চীবর উৎসর্গের মধ্য দিয়ে শেষ হবে। বৃহস্পতিবার বিকেলে রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন।
উৎসবের প্রথম দিনে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে বেইন ঘরের কার্যক্রম শুরু হয়। পরে চরকায় সুতা কাটার মাধ্যমে চীবর তৈরির আনুষ্ঠানিকতা শুরু করা হয়। বেইন ঘর উদ্বোধন করেন শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। এ সময় তিনি বুদ্ধের আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান। তিনি বলেন, কঠিন চীবরদান সম্মিলিত প্রচেষ্টা ও ত্যাগের মাধ্যমে কঠিন কাজকেও সহজ করে সম্পন্ন করার শিক্ষা দেয়।
এরপর চরকায় সুতা কেটে চীবর তৈরির কার্যক্রমের সূচনা করেন চাকমা রাজপরিবারের সদস্য জয়তি রায়। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবার রাজবন বিহারের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্থাপন করা হয়েছে ২০৫টি বেইন। এসব বেইনে প্রায় ৮০০ নারী চীবর তৈরির কাজে অংশ নিচ্ছেন। তুলা থেকে সুতা তৈরি, রং করা, শুকানো এবং তাঁতে কাপড় বোনাসহ সম্পূর্ণ প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করে চীবর প্রস্তুত করা হবে। শুক্রবার বিকেলে বৌদ্ধ ভিক্ষু সংঘের কাছে সেই চীবর উৎসর্গ করা হবে।
উৎসবে অংশ নিতে রাঙামাটি ছাড়াও তিন পার্বত্য জেলার বিভিন্ন দুর্গম পাহাড়ি জনপদ থেকে সড়ক ও নৌপথে পুণ্যার্থীরা রাজবন বিহারে আসছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকেও অসংখ্য ধর্মপ্রাণ মানুষ ও দর্শনার্থীর সমাগম ঘটছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় যাতায়াতসহ উৎসবের বিভিন্ন কার্যক্রমে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে আগতদের।
বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, গৌতম বুদ্ধের শিষ্য বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরির যে নিয়ম প্রবর্তন করেছিলেন, তার অনুসরণেই কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়। তুলা থেকে সুতা তৈরি, সুতা রং করা, কাপড় বোনা এবং চীবর প্রস্তুত করে তা বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস শেষে এ দান অনুষ্ঠিত হয়ে থাকে।
১৯৭৬ সাল থেকে রাঙামাটির রাজবন বিহারে ঐতিহ্যবাহী এ কঠিন চীবরদান উৎসব উদযাপিত হয়ে আসছে। দীর্ঘ পাঁচ দশকের এই ধারাবাহিকতায় এবার ৫০তম আয়োজন ঘিরে ভক্ত ও পুণ্যার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, সব ধরনের দানের মধ্যে কঠিন চীবরদান সর্বোত্তম দান হিসেবে বিবেচিত।
মেহেদী হাসান : বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়াও থামাতে পারেনি ধর্মীয় আবেগ ও পুণ্য লাভের প্রত্যাশা। ঘূর্ণিঝড়ের প্রভাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার ব্যবহৃত কক্ষ থেকে উদ্ধার হওà§...বিস্তারিত
আল মামুন : খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি পিকআপ গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্à...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি রাজবন বিহারের ৫০তম সুবর্ণজয়ন্তী শুভ দানোত্তম কঠিন চীবর দান-২০২৬ উপলক্ষে পূণ্যার্থীদà§...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটির লংগদু উপজেলার বগাচত ইউনিয়নের চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited