অহিদুল ইসলাম অভি | ১০:১৬ পিএম, ২০২৬-১১-২০
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবাকুঞ্জে আয়োজিত ধর্মীয় উৎসব উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা, অন্নকূট লীলা স্মরণ উৎসব ও গুরু মহারাজের চতুর্থ তিরোভাব দিবস উপলক্ষে আয়োজিত অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসবের জন্য এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় সেবাকুঞ্জের পরিচালনা অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজি ও আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অরুণ সেনের হাতে সহায়তা তুলে দেন নাইমুল ইসলাম রনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন, বাঙ্গালহালিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সুলতান, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক সাদেক হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা রনিসহ স্থানীয় নেতাকর্মীরা।
সহায়তা গ্রহণকালে সেবাকুঞ্জের পরিচালক অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজি বলেন, শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা, অন্নকূট লীলা স্মরণ উৎসব এবং গুরু মহারাজের চতুর্থ তিরোভাব দিবস উপলক্ষে আয়োজিত অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসবে আর্থিক, মানসিক কিংবা শারীরিকভাবে সহযোগিতা করা অত্যন্ত মহৎ ও পুণ্যময় কাজ। এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড আধ্যাত্মিক প্রগতি ও গুরুকৃপা লাভের পথ সুগম করে।
তিনি এ মহতী উদ্যোগের জন্য জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের আশীর্বাদ প্রদান করেন।
মেহেদী হাসান : তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার মানুষের আত্মকর্মসংস্থান ও বিকল্প আয়ের সুযোগ তৈরির লক্ষ্য...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য, আধ্যাত্মিক সাধনা ও পুণ্য অর্জনের মহিমায় রাঙামাটির ঐতিহ্যবাহী ...বিস্তারিত
মেহেদী হাসান : বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়াও থামাতে পারেনি ধর্মীয় আবেগ ও পুণ্য লাভের প্রত্যাশা। ঘূর্ণিঝড়ের প্রভাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার ব্যবহৃত কক্ষ থেকে উদ্ধার হওà§...বিস্তারিত
আল মামুন : খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি পিকআপ গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited