বাঙ্গালহালিয়ায় ধর্মীয় উৎসবে জেলা ছাত্রদল নেতা রনির সহায়তা


অহিদুল ইসলাম অভি    |    ১০:১৬ পিএম, ২০২৬-১১-২০

বাঙ্গালহালিয়ায় ধর্মীয় উৎসবে জেলা ছাত্রদল নেতা রনির সহায়তা

 

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবাকুঞ্জে আয়োজিত ধর্মীয় উৎসব উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা, অন্নকূট লীলা স্মরণ উৎসব ও গুরু মহারাজের চতুর্থ তিরোভাব দিবস উপলক্ষে আয়োজিত অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসবের জন্য এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় সেবাকুঞ্জের পরিচালনা অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজি ও আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অরুণ সেনের হাতে সহায়তা তুলে দেন নাইমুল ইসলাম রনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন, বাঙ্গালহালিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সুলতান, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক সাদেক হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা রনিসহ স্থানীয় নেতাকর্মীরা।

সহায়তা গ্রহণকালে সেবাকুঞ্জের পরিচালক অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজি বলেন, শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা, অন্নকূট লীলা স্মরণ উৎসব এবং গুরু মহারাজের চতুর্থ তিরোভাব দিবস উপলক্ষে আয়োজিত অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসবে আর্থিক, মানসিক কিংবা শারীরিকভাবে সহযোগিতা করা অত্যন্ত মহৎ ও পুণ্যময় কাজ। এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড আধ্যাত্মিক প্রগতি ও গুরুকৃপা লাভের পথ সুগম করে।

তিনি এ মহতী উদ্যোগের জন্য জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের আশীর্বাদ প্রদান করেন।