নিজস্ব প্রতিবেদক | ১২:২৫ এএম, ২০২০-১২-১৯
কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পাইওখ্যই মারমাকে অপহরণ করেছে পাহাড়ী সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসীরা তাঁকে তার নিজ বাড়ী চিৎমরম এর মৈইদং পাড়া থেকে অপহরণ হয় বলে জানা যায়।
এদিকে যুবলীগের সাধারণ সম্পাদক পাইওখ্যই মারমাকে অপহরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি জেলা যুবলীগ।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহরণের খবর জানার পর ঘটনাস্থলে থানা পুলিশের একটি দল মৈদং এলাকায় পৌঁছে। এই ছাড়া শুক্রবার সকালে চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির এর নেতৃত্বে থানা পুলিশ এর আরোও একটি দল অপহৃত যুবলীগ ওয়ার্ড সাধারণ সম্পাদক পাইওখ্যই মারমাকে উদ্ধারে ঐ এলাকায় তল্লাশি চালায়। কাপ্তাই জোনের সেনা বাহিনী সদস্যরাও মৈদং এলাকায় অপহৃত ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদককে উদ্ধারে ঐ এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছেন।
রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহরণকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও অপহৃত যুবলীগ নেতাকে উদ্ধারে জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited