নিজস্ব প্রতিবেদক | ১১:১১ এএম, ২০২০-০৯-০৯
'পাবজি মোবাইল বাংলাদেশ চ্যালেঞ্জ-২০২০' এর দ্বিতীয় আসরে পাহাড়ের একমাত্র ফাইনালিস্ট হিসেবে অংশগ্রহণ করেছে "এক্সট্রন রেইজিং হেল"। টেনসেন্ট গেমস ও পাবজি কর্পোরেশন যৌথভাবে বাংলাদেশে দ্বিতীয়বারের মত আয়োজন করেছে ১৭ লাখ টাকা প্রাইজমানির এই ওপেন-টু-অল-ফ্ল্যাগশিপ টুর্নামেন্টটি।
সারাদেশ হতে প্রায় ৩৫ হাজার টিম এই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করে। এর মধ্যে পাহাড় হতে অংশ নেয় ১২-১৩টি টিম। ৩৫ হাজার টিমের মধ্যে ফাইনালে অংশ নেওয়া শেষ ১৬টি দলের মধ্যে একটি ছিল পাহাড়ের প্রতিনিধিত্বকারী টিম "এক্সট্রন রেইজিং হেল"। ১৬ এর মধ্যে র্যাংকিং এ ১৪তম হয়ে ১৫ হাজার টাকা প্রাইজমানি জিতে নেয় দলটি।
এ টিমের সদস্যরা হলেন মার্টিন চাকমা, হিলেন চাকমা, টুটুল চাকমা ও এলিন চাকমা। দলটির দলনেতা মার্টিন জানান, ফাইনালে আমাদের টিম খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি যদিও, তবুও এতদূর আসতে পারাটা অনেক আনন্দের। চেষ্টার কোন কমতি ছিলোনা আমাদের, আন্ডারডগ টিম হিসেবে ফাইনালে নার্ভাসও একটু বেশি ছিলাম। শুরুর দুটো ম্যাচে একদম শুরুতেই ভাইরাস টিমের হাতে মরে যায়। যার কারণে পিছিয়ে পড়ি এবং কনফিডেন্স লেভেলও ডাউন হয়ে যায় প্রচুর। আর লবিতে অভিজ্ঞ সব টিম তো ছিলোই, সব মিলিয়ে নতুন এক অভিজ্ঞতা। প্রথমবার অফিশিয়াল স্টেজে খেলা তাও আবার ফাইনাল। সামনে যেন আরো ভালো করতে পারি সবাই সেই দোয়া করবেন।
ইতোমধ্যে পাবজি মোবাইল বাংলাদেশ চ্যালেঞ্জ এডিশনটি দেশের বেশ কয়েকটি পেশাদার ইস্পোর্ট ক্যারিয়ারের চূড়ান্ত মাধ্যম হিসাবে প্রমাণিত হয়েছে। সকলের জন্য উম্মুক্ত এই গেমটির প্রতিযোগীদের নির্ধারণ করতে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয় ইন-গেম-এর বাছাইপর্ব। বাংলাদেশ চ্যালেঞ্জ এর মাধ্যমে প্লেয়ারদের ১৭ লাখ টাকার পুরস্কার দেবে পাবজি মোবাইল। চ্যাম্পিয়ন দল পাবে ৬ লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী আড়াই লাখ, তৃতীয় স্থান অর্জনকারী দেড় লাখসহ ১৬তম স্থান অর্জনকারী দল পাবে সর্বনিম্ন ১০ হাজার টাকা।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited