আল মামুন | ০২:২৪ পিএম, ২০২০-১২-১৯
পাল্টে গেলে রাজণৈতিক সমীকরণ। নানা জল্পনা-কল্পনার অবসান ঘাটিয়ে আওয়ামীলীগের নৌকার প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে নির্মলেন্দু চৌধুরীকে। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার স্বাক্ষরিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দ্বিতীয় ধাপে নির্বাচনের প্রার্থী বাছাই এ কেন্দ্র এই সিদ্ধান্ত দেয়।
শুক্রবার (১৮ ডিসেম্বর ২০) বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় এই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ৫ ডিসেম্বর খাগড়াছড়ি সদর পৌরসভাসহ ৩ পৌরসভার মেয়র পদে আগ্রহী প্রার্থীরা তাদের নাম প্রস্তাব করে।
এর মধ্যে খাগড়াছড়িতে ৭ প্রার্থীর নাম দেওয়া হলেও জেলা আওয়ামীলীগের সিধান্ত নিয়ে বর্তমান মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী ও প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েলসহ ৩ প্রার্থীর নাম কেন্দ্রে পাঠনো হয়।
অন্যদিকে খাগড়াছড়ি সদর পৌরসভায় মেয়র পদে বিএনপির ধানের শীষ এর ঘোষনা করা হয়েছে ইব্রাহীম খলিল এর নাম। তিনি খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.ইব্রাহীম খলিল। কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার (১৮ ডিসেম্বর) এই বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএনপি।
বিজ্ঞপ্তিতে আগামী ১৬ই জানুয়ারি খাগড়াছড়ি সদর পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.ইব্রাহীম খলিলকে।
নির্বাচন কমিশনের তফসিল অনুসারে দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচন হতে যাচ্ছে। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। বাছাই ২২ ডিসেম্বর মঙ্গলবার। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আর ভোট গ্রহণ হবে ২০২১ সালের আগামী ১৬ জানুয়ারি।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited